চুয়াডাঙ্গায় আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় আলাদা তিনটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রীও। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মঙ্গলবার ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আলাদা এসব ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর