চট্টগ্রামে বাস দুর্ঘটনায় পুলিশের ২০ সদস্য আহত

চট্টগ্রামে বাস দুর্ঘটনায় পুলিশের ২০ সদস্য আহত
Advertisement
Advertisement

চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়েছে। এতে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার বিকালে নগরীর দামপাড়ার ওয়াসা মোড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘আহতদের কয়েকজনের অবস্থা মাঝারি। সবাই বর্তমানে চিকিৎসাধীন।’

আরও পড়ুন

সিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি-হেডকোয়ার্টার) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দায়িত্ব পালনের জন্য বাসটি সাগরিকার স্টেডিয়ামের দিকে যাচ্ছিল। সদর দপ্তরের ভেতর থেকে বের হওয়ার পরপরই বাসটির ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বাসটি বর্তমানে পুলিশ লাইন্সের ভেতরেই রাখা হয়েছে।’

সিএমপির এক কর্মকর্তা জানান, দামপাড়া পুলিশ লাইন্স থেকে নিয়মিত এমন বাসে সদস্যদের বিভিন্ন দায়িত্বে পাঠানো হয়। তবে কীভাবে ব্রেক ফেল করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad