চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী ১৮ নভেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী ১৮ নভেম্বর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর ক্যাম্পাসে উদ্‌যাপিত হবে হীরকজয়ন্তী। এ আয়োজনে অংশ নিতে শুক্রবার থেকে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান। তিনি হীরকজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়কও। উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ১৮ নভেম্বর দিনব্যাপী হীরকজয়ন্তী উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আরও পড়ুন

হীরকজয়ন্তীতে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের এক হাজার টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। তাদের পরিবারের সদস্যদের জন্যও নির্ধারিত ফি দিয়ে নিবন্ধনের সুযোগ রয়েছে। তবে বর্তমান শিক্ষার্থীদের কোনো নিবন্ধন ফি দিতে হবে না।

দিনব্যাপী আয়োজনে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মৃতিচারণ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অর্জন নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া মধ্যাহ্নভোজ, মেলা এবং নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল আমিন, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক সফিকুল ইসলাম, আমির হুমায়ুন চৌধুরী ও আসলাম চৌধুরীসহ শিক্ষক ও কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad