গাইবান্ধায় ব্যাংকে ‘প্রতারণা চক্রের’ সদস্য আটক

গাইবান্ধায় ব্যাংকে ‘প্রতারণা চক্রের’ সদস্য আটক
প্রতারণা চক্রের সদস্য রফিকুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম (৫০)।

রোববার দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার বাসিন্দা। তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকার একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার কোচাশহর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করে।

তখন ব্যাংকের ভিতরে অবস্থানরত রফিকুল ইসলাম এগিয়ে এসে উত্তোলনকৃত টাকার মধ্যে জাল টাকা আছে দাবি করে পরীক্ষার নামে টাকাগুলো হাতে নিয়ে সুকৌশলে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক তোফাজ্জল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন

রোববার সকাল ১১টার দিকে রফিকুল আবারও সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় গিয়ে ঘোরাফেরা করতে থাকে। এর আগের ঘটনায় সিসি ক্যামেরায় তার চেহারা সনাক্ত হওয়ায় ব্যাংকের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা তাকে সন্দেহের বশে আটক করে থানায় খবর দেন।

পরে উপ পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার অভিযোগে তাকে আটক করে।

গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ বলেন, ‘সেদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে আমরা নজরদারি বাড়িয়ে প্রতারককে আটক করে থানায় খবর দেই। গ্রাহকদেরও ব্যাংক এসে লেনদেন করার সময় সর্তক থাকতে হবে।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘তিনি প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর