খুলনায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং এর ফলে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২০৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন চিকিৎসা নিতে ভর্তি হন।

খুলনা মেডিকেল কলেজের ডেঙ্গু বিভাগের আরএমএও আলী হোসেন জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার পর্যন্ত ১৮৭ জন চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার আরো ৬৫ জন ভর্তি হয়েছে। আজকে পর্যন্ত ১৮০ জন ভর্তি আছে সব মিলিয়ে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৫১৮ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭৮ জন রোগী। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ১৭৯ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি রয়েছে। এই জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৯৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৭৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর