খুলনার তাঁতিদল নেতা হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার

খুলনার তাঁতিদল নেতা হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনা মহানগরীর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা থেকে এসআরবি-৬ এবং এসআরবি-৪-এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফায়েক শেখ খুলনা মহানগরীর খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২-এর ৮/৭৭ নম্বর রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সন্ধ্যায় হুমায়ুন কবির নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার মালিকানাধীন ‘হিল ক্যানটিন’ নামক ফাস্টফুডের দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আসামি ফায়েক শেখসহ মামলার অন্যান্য আসামিরা ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের এই ঘটনায় তাঁতীদল নেতার ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আসামি ফায়েক শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়ংঘাটা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad