কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার কল্যাণপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের উত্তরপাড়ায় নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad