খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা

খুলনায় ছেলের পর এবার বাবাকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে তার বাবা আক্তার ঢালীকেও (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আক্তার ঢালী স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় নিজ বাড়ির সামনে বসে ছিলেন আক্তার। এ সময় হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

এর ১ মাস ২০ দিন আগে তার ছেলে জয় ঢালীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসীরা বাড়িতে এসে তাদের প্রাণনাশের হুমকি দেয়। ওই ঘটনার পর নিজের নিরাপত্তার আকুতি জানিয়ে আক্তার ঢালী রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে তিনি প্রয়োজনীয় কোনো সহযোগিতা কিংবা আইনি সুরক্ষা পাননি বলে দাবি স্বজনদের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad