কুড়িগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

কুড়িগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশু নিখোঁজ ও পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮ মধ্যে উপজেলার ২ নম্বর শৌলমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউশমারী (মাঠের ভিটা) গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. সোয়াইব হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে সোয়াইব নিখোঁজ হলে তার বাবা-মা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে সন্ধ্যা ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শেষে মৃত ঘোষণা করেন।
নিহত সোয়াইব হোসেন বাউশমারী (মাঠের ভিটা) গ্রামের মো. নবীর হোসেনের ছেলে।

অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর চর শৌলমারী ইউনিয়নের সুখেরবাতী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে লামিয়া খাতুন নামে এক মেয়ে স্রোতের পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সে সুখেরবাতী গ্রামের মো. সাহাবুদ্দিনের মেয়ে।

রৌমারী থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর