কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের ফুটপাতে উচ্ছেদ অভিযান

কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের ফুটপাতে উচ্ছেদ অভিযান
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর কারওয়ান বাজার স্টেশন সংলগ্ন এলাকায় এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রোববার ডিএমটিসিএল’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। মেট্রোরেলের যাত্রী চলাচল স্বাভাবিক রাখা এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ দখল, ভাসমান দোকান, ভ্যান ডিপো, অননুমোদিত স্থাপনা ও অবৈধ পার্কিং অপসারণের উদ্দেশে এই অভিযান চালানো হয়।

অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) লজিস্টিক সহায়তা প্রদান করে। এ ছাড়া এমআরটি পুলিশ, তেজগাঁও থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযান চলাকালে স্টেশনের এ, বি, সি ও ডি গেট এলাকায় সমন্বিতভাবে কার্যক্রম চালানো হয়। বিশেষ করে এ ও বি গেটের মধ্যবর্তী ফুটপাত ও সিঁড়ির নিচে গড়ে ওঠা সকল অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন

একইসঙ্গে অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানকালে মালবাহী ভ্যান, ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম ও বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করা হয় এবং মেট্রোরেল অবকাঠামোর পিলার ও রেলিংয়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা ভ্যানগুলো অপসারণ করা হয়।

এই অভিযানের ফলে কারওয়ান বাজার মেট্রোস্টেশনের গ্রাউন্ড লেভেল সম্পূর্ণ দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত পুনরুদ্ধার করা হয়েছে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad