কাফকো থেকে ১৩২ কোটিতে ৩০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

কাফকো থেকে ১৩২ কোটিতে ৩০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার
Advertisement
Advertisement

২০২৬-২৭ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ১৩২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কিনছে সরকার।

স্থানীয় সার উৎপাদনকারী এই প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথম চালানের ইউরিয়া কেনার জন্য শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অনুমোদিত প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার এবং কাফকোকে এর সরবরাহকারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আসন্ন অর্থবছরে কৃষিখাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকারের সার ক্রয় পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের ৩৪তম বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করে মন্ত্রিসভা কমিটি। ওই বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের দুটিসহ মোট চারটি ক্রয় প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad