কানাডায় ‘গ্লোবাল ফেস্ট ২০২৬’ এ লাল-সবুজের পতাকা

কানাডায় ‘গ্লোবাল ফেস্ট ২০২৬’ এ লাল-সবুজের পতাকা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কানাডার ক্যালগেরিতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬ এ অংশ নিয়েছে বাংলাদেশ। বিএসসি’র (বাংলাদেশ সোসাইটি অব ক্যালগেরি) উদ্যোগে এ উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়।

চার দিনব্যাপী ‘গ্লোবাল ফেস্ট’ ২০২৬ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিরা দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়েছেন বাংলাদেশ প্যাভিলিয়ন। উৎসবের প্রতিদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।

কানাডার অন্যতম বৃহৎ এই লোকজ ও বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিভিন্ন ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের কাছে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে।

আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের একাংশ। ছবি: সংগৃহীত

এ বছর নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

আতশবাজি, বিভিন্ন দেশের আকর্ষণীয় সাংস্কৃতিক উপস্থাপনা এবং সুরের মূর্ছনায় একাকার হয়ে ওঠে বহুসংস্কৃতির এই মিলনমেলা।

বহুজাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যকে সমর্থন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং সমতার মূল্যবোধকে তুলে ধরাই ছিল ‘গ্লোবাল ফেস্ট’-এর মূল উদ্দেশ্য।

আয়োজকরা জানান, বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা এবং দেশের সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে পেরে তারা গর্বিত। প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের প্রতি তাদের ভালোবাসা ও মমত্ববোধেরই প্রমাণ।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান জানিয়ে আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও কানাডার মানুষের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর