ফরিদপুর শহরে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সোমবার রাত ১১টার দিকে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকায় এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ ১০-১৫ জনের একদল যুবক হাতে মশাল নিয়ে শহরের লক্ষ্মীপুর এলাকার প্রধান সড়কে বের হন। তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সড়ক প্রদক্ষিণ করেন। পরে দ্রুত সেখান থেকে সরে যান তারা।
জানা গেছে, মিছিলের নেতৃত্ব দেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী (রিয়ান)। পরে রিয়ান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই মশাল মিছিলের একটি ছবি পোস্ট করেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


