এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল
সৈয়দ ছায়েদুল হক সুমন। ছবি: বাসস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার মিরপুর থানায় করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে জামিনের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি টাইমস অব বাংলাদেশকে জানান, সুমনের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

এর মধ্যে মিরপুর থানায় করা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত জামিন দিয়ে রুল জারি করে। পরে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর