আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ | ফাইল ছবি
Advertisement
Advertisement

রাষ্ট্রপতি থাকাকালে নিজ ভবন সংলগ্ন এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত ১৮ নভেম্বর এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদক জানিয়েছে, বিষয়টি অনুসন্ধানের জন্য একটি সমন্বিত অনুসন্ধান টিম গঠন এবং পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্তু-২) তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে কমিশন।

মো. আক্তার হোসেন বলেন, রাষ্ট্রপতি থাকাকালে তিনি ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প হাতে নেয়। এসবে তার বিরুদ্ধে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

ঢাকার অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ছয় নম্বর প্লটে তিন তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আবদুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad