আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের: আমির খসরু

আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের: আমির খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের–এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘মেধাবীদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে। মেধা না থাকলে যেমন ভালো ডাক্তার, প্রকৌশলী হতে পারবে না, তেমনভাবে ভালো রাজনীতিবিদও হতে পারবে না। মেধার জগৎকে ব্যবহার করতে জানতে হবে। যার লেখাপড়ার মান যত ভালো হবে বৈশ্বিক দ্বার ততবেশি উন্মুক্ত হবে।’

মঙ্গলবার বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু, ‘বিএনপি ক্ষমতায় আসার ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

আরও পড়ুন

দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতকে ‘সবচেয়ে বড় বিনিয়োগ ক্ষেত্র’ উল্লেখ করে তিনি বলেন, ‘লেখাপড়া করে তরুণরা বের হচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এ পরিস্থিতি বদলাতে হবে। এক কোটি চাকরির খাত আমরা তৈরি করব। যত বিনিয়োগ লাগবে, বিএনপি দেবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আগে বক্তব্য দিলে মানুষকে জোর করে শুনতে হতো। এখন সে সুযোগ নেই। কেউ চাইলে এখন সুইচ অফ করে অন্যদিকে যেতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনীতি প্রতিযোগিতামূলক হয়ে পড়েছে।’

দলটির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুস সাত্তার প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad