আইএফআই’র চেয়ারম্যান বখতিয়ার আলম পুনর্নির্বাচিত

আইএফআই’র চেয়ারম্যান বখতিয়ার আলম পুনর্নির্বাচিত
এস এম বখতিয়ার আলম। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

এস এম বখতিয়ার আলম সর্বসম্মতিক্রমে ‘ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (আইএফআই)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

গত ২৮ অক্টোবর ঢাকায় অবস্থিত আইএফআইপিএলসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৮২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বখতিয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিসহ (সম্মান) এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ‘লাইফ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট’।

তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের একজন সদস্য।

এ ছাড়া তিনি বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বখতিয়ার আলম ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর’-এর একজন চার্টার্ড সদস্য এবং ‘দ্য ঢাকা ক্লাব’-এর একজন স্থায়ী সদস্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad