অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ, ডেমরা, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, পল্টন, চকবাজার, যাত্রাবাড়ী ও কদমতলী থানা পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায় লালবাগ থানা একজন, ডেমরা থানা দুইজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা দুইজন, বাড্ডা থানা একজন, পল্টন থানা একজন, চকবাজার থানা একজন, যাত্রাবাড়ী থানা একজন ও কদমতলী থানা একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আরিফ, মো. মনির হোসেন, মো. ইমন আলী, মো. মারুফ, মো. লোকমান হেকিম, মো. রুবেল, বাবুল হোসেন, বাবলু মিয়া, মো. সাজ্জাত, মো. সাইমন ওরফে সাইমুন মিয়া এবং মো. আনিসুর রহমান রনি।

ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad