এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

এক সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপতির আদেশ অনুসারে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ আদেশ বাতিল করে তাকে ওই পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল আহমদ মুসাননা চৌধুরী ও মুজাহিদুল ইসলাম শাহীন ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন।

ওই দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র দেওয়ার আগ পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০ জন, আর ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর