আইন পাসের পরই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

আইন পাসের পরই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

স্থানীয় সরকার সম্পর্কিত অধ্যাদেশ আইন আকারে পাস হওয়ার পর পরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না।

শনিবার দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদনের সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিধান রেখে অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। বিশেষ কমিটি এই অধ্যাদেশটি যাচাই-বাছাই শেষে সংসদে রিপোর্ট দিয়েছে। শিগগিরই অধ্যাদেশটি আইন আকারে পাস করার জন্য সংসদে উপস্থাপন করা হবে। আর আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।

জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির যেসব ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়া যায়নি তাদেরকেই প্রশাসক করা হয়েছে। তবে তাদের কর্মকাণ্ডও জবাবদিহিতার আওতায় আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর