‘জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিলের সম্পর্ক নেই’

‘জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিলের সম্পর্ক নেই’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকরি। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সদন বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।

জ্বালানি তেলের সংকট বিষয়ে তিনি বলেন, তেলের দাম বাড়ানো হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে খাল নদীখনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।

আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খান খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও বক্তব্যে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর