ক্রিকেটার নাসির প্রলুব্ধ করেনি: তাম্মি

ক্রিকেটার নাসির প্রলুব্ধ করেনি: তাম্মি
ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তাম্মি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রলুব্ধ হয়ে নয়-সাবেক স্বামীর সঙ্গে ডিভোর্সের পর স্বাভাবিকভাবেই ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিয়ে হয়েছে বলে জানিয়েছেন তামিমা সুলতানা তাম্মি।

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে তিনি নিজের পক্ষে এই সাফাই সাক্ষ্য দিয়েছেন।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে তাম্মি এ সাফাই সাক্ষ্য দেন। এসময় নাসির হোসেনও আদালতে উপস্থিত ছিলেন। নাসির হোসেন ও তাম্মির  বিরুদ্ধে এ মামলা করেন তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান।

সাফাই সাক্ষ্যে তাম্মি বলেন, তিনি ২০১৫ সালের জুলাই মাসে সাউদিয়া এয়ারলাইন্সে বিমানবালা হিসেবে চাকরি শুরু করেন। ২০১৬ সালে ২৩ ডিসেম্বর স্বামী রাকিব হাসানকে তালাক দেন। এসময় নাসির হোসাইন তাকে কোনোভাবেই প্রলুব্দ করেননি, নাসিরের সঙ্গে বিয়ের আগে তাদের যৌনসম্পর্কও হয়নি। রাকিব হোসেনকে তালাক দেওয়ার পাঁচ বছর পর তিনি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন।

পরে তাম্মিকে জেরা করেন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান। তবে জেরা শেষ না হওয়ায়  আগামী ৮ এপ্রিল অবশিষ্ট জেরা এবং নাসিরের সাফাই সাক্ষ্যের দিন ধার্য করে আদালত।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এ মামলা করেন। এরপর ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে পিবিআই’র পরিদর্শক শেখ মিজানুর রহমান তিনজনকে দোষী উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০২২ সালের ২৪ জানুয়ারি  আদালত নাসির-তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে এ মামলার অপর আসামি তাম্মির মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর