সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ইয়ার আলী নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
উপজেলার কৃষ্ণনগর থেকে র্যাব ও পুলিশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ইয়ার আলী উপজেলার শংকরপুরের বাসিন্দা।
কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব হোসেনের নেতৃত্বে পুলিশ ও র্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণনগরের জনৈক আলমগীরের বাড়ি থেকে ইয়ার আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ইয়াবা জব্দ করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, গ্রেপ্তার ওই ডাকাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


