সৌদিতে ঈদ শুক্রবার

সৌদিতে ঈদ শুক্রবার
Advertisement
Advertisement

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার এ তথ্য জানায় সৌদি কর্তৃপক্ষ।

বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামী শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে এবার ৩০ রোজা পূরণ করেই শেষ হবে পবিত্র রমজান মাস।

সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস ও গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে তুরস্ক। তুর্কি সরকার জানায়, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। সেই হিসাবে দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এটি বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad