শহীদ মিনারে হত্যা: দুইজনের স্বীকারোক্তি, দুইজনের রিমান্ড

শহীদ মিনারে হত্যা: দুইজনের স্বীকারোক্তি, দুইজনের রিমান্ড
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজছাত্র রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামিদের জবানবন্দি রেকর্ড এবং রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার এসআই মো. মিঠু সরকার জানান, গ্রেপ্তার চার আসামির মধ্যে গোলাম রসুল শিহাব ও সাগর কবির স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছেন। অপরদিকে, রাফিন শেখ ও শাহরিয়ার নাজিম জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

মিঠু সরকার আরও বলেন, শিহাবকে ঘটনাস্থল শহীদ মিনার এলাকা থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিহাব ও সাগর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং খুলনার সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে ঘটনা ঘটানো হয়েছে বলেও জানিয়েছেন।

গত রোববার রাতে শহীদ মিনারে মোটরসাইকেলে করে আসার পরপরই ২৫ বছর বয়সী শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় রাকিবের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন, সোমবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad