ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ 

ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ 
বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সাথে আগামী ১১ দিন সবধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, মঙ্গলবার বাংলাবান্ধা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সই করা একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সবার সম্মতিতে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফের সব আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে স্থলবন্দরটির কার্যক্রম পুনরায় চালু করা হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ আরও বলেন, ছুটির এ সময়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর