ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা: মির্জা ফখরুল 

ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা: মির্জা ফখরুল 
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি পূরণ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি।’

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই কার্ড সবাই পাবেন, প্রত্যেক ঘরে ঘরে যাবে। শুধু সময়ের ব্যাপার। ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা। এই কার্ডের মাধ্যমে একটা ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষেরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে।’

মহাসচিব বলেন, ‘সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্ড দিয়েছি। ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ মার্চ খাল খনন শুরু হবে। বর্ষার সময় যে পানি হয় সেটা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। তা দিয়ে ন্যায্যমূল্যে সেচ দেওয়ার পাশাপাশি সার ও বীজ কিনতে পারবেন।’

আরও পড়ুন

১৫ বছর দেশে আইনকানুন ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। টাকা ছাড়া কার্ড পাওয়া যেত না। এবার কোনও টাকা পয়সা লাগেনি। হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। নারী ডিসি, এসপিরাও কার্ড পাবেন। কে সেটা কী কাজে ব্যবহার করবেন সেটা পরের বিষয়।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে বলেছিলাম আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। দায়বদ্ধতা নিয়ে কিছু কাজ করে যেতে চাই।’

শিঘ্রই ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দরের কাজ শুরু হবে, বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল।

এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ বিএনপির নেতা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad