মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ: দুই মামলায় গ্রেপ্তার ১৪

মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ: দুই মামলায় গ্রেপ্তার ১৪
মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৪ নেতাকর্মী গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সরকারি চাল বিতরণের কার্ড বণ্টনকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। এসব মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে দল-মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মো. রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মো. সাইফুল ইসলাম (৪৪), মো. ওসমান (২৩), মো. সাব্বির হোসেন (২৫), মো. হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মো. আরিফ শেখ (৩৫), মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল শেখ, মোছা. শিকা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা মোড়ে বুধবার সন্ধ্যায় সরকারি চাল বিতরণের কার্ড বণ্টনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad