সাবেক ডিএমপি কমিশনার হাবিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ডিএমপি কমিশনার হাবিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পুরান ঢাকার চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়।

হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেণ দুদকের উপ-সহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, পলাতক হাবিবুর রহমান ও অন্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, হাবিবুর রহমান দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। সে কারণেই তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে গত ২৬ জানুয়ারি জুলাই অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া বাকি দুজন হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর