ময়মনসিংহে মুরগি নিয়ে চাচার হাতে ভাতিজা ‘খুন’

ময়মনসিংহে মুরগি নিয়ে চাচার হাতে ভাতিজা ‘খুন’
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ১৮ বছর বয়সী স্বাধীন নামে ভাতিজা নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন উপজেলার উত্তর লামকাইন গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাচা সুজনের (৩২) সঙ্গে স্বাধীনের মুরগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন তার ভাতিজা স্বাধীনকে পেটের মধ্যে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা স্বাধীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত সুজন পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad