ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা চালিয়ে ৪২৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী রমনা বিভাগে একটি বাস, তিনটি সিএনজি ও আটটি মোটরসাইকেলসহ মোট ৪৮ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে চারটি ট্রাক, তিনটি সিএনজি ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা হয়েছে।
মতিঝিল বিভাগে তিনটি ট্রাক, চারটি কভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে তিনটি বাস, পাঁচটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ছয়টি মোটরসাইকেলসহ মোট ২৫টি মামলা হয়েছে।
এছাড়া তেজগাঁও বিভাগে একটি বাস, একটি ট্রাক, একটি কভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৬৬ টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে একটি ট্রাক, পাঁচটি কভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭৬ টি মামলা হয়েছে।
উত্তরা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, তিনটি কভার্ডভ্যান, দুইটি সিএনজি ও আটটি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা হয়েছে। গুলশান বিভাগে একটি বাস, একটি কভার্ডভ্যান ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৭৯ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানের সময় মোট ৯৪টি গাড়িকে ডাম্পিং ও ৫৫টি গাড়িকে রেকার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।


