গুলশানে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৫

গুলশানে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৫
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার গুলশান এলাকায় গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন–মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

বুধবার রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকার।

পুলিশ জানায়, এডিসি মাহফুজ্জামান সরকার ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় পুলিশ প্লাজার পেছনে একটি গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা  অতর্কিত তার ওপর হামলা চালায়।

আরও পড়ুন

পরে পুলিশ মাহফুজ্জামানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত ওই পুলিশ কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানায় আছেন জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad