শুরুর আগেই বিশ্বকাপ শেষ কামিন্সের

শুরুর আগেই বিশ্বকাপ শেষ কামিন্সের
পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকলেও পিঠের চোট বাধ সাধল প্যাট কামিন্সের। দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো এই চোটের জন্যই বিশ্বকাপে যাওয়া হচ্ছে না তার, ছিটকে গেছেন ১৫ সদস্যের স্কোয়াড থেকে। আনুষ্ঠানিক ঘোষণায় তার বদলে নেয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ার্শিসকে।

২০২৫ সালের জুলাই থেকে পিঠের চোট ভুগছেন কামিন্স। উইন্ডিজের বিপক্ষে সেই সফরের পর থেকে খেলেছেন মাত্র একটি ম্যাচ, গত অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে। এর মধ্যে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছিলেন এই ডানহাতি পেসার। কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস ক্লিয়ারেন্স না পাওয়াতে সরে যেতে হলো বিশ্বকাপের দল থেকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন ভারতের বিপক্ষে গত বিশ্বকাপে। এরপর আর এই ফরম্যাটে দেখা যায়নি তাকে। কামিন্স বাদ পড়লেও চোট কাটিয়ে ফিরেছেন দুই পেসার জশ হ্যাজলউড ও নাথান এলিস। ফিট হয়ে উঠেছেন ব্যাটার টিম ডেভিডও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া। ২০২১ সালের চ্যাম্পিয়নদের বিশ্বকাপ শুরু হবে ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। একই গ্রুপে তাদের সঙ্গী শ্রীলংকা, জিম্বাবুইয়ে ও ওমান।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad