পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সাড়ে ৪ লাখের বেশি প্রবাসী

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সাড়ে ৪ লাখের বেশি প্রবাসী
ফাইল ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত চার লাখ ৫৮ হাজার ৭৬৪ জন প্রবাসী ভোট দিয়েছেন। নিবন্ধন করলেও এখনো ভোট দেননি তিন লাখের বেশি প্রবাসী।

শনিবার পোস্টাল ভোট বিডি অ্যাপ থেকে জানা যায়, শুক্রবার বিকাল পর্যন্ত প্রবাসীদের ভোট দেওয়া এক লাখ ৪৪ হাজার ৮৬০ পোস্টাল ব্যালট দেশে পোঁছেছে।

অ্যাপের তথ্যানুযায়ী, বিভিন্ন দেশে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন পাঁচ লাখ ১৮ হাজার ৭৬৩ প্রবাসী। তাদের মধ্যে চার লাখ ৫৮ হাজার ৭৬৪ জন প্রবাসী ভোট দিয়েছেন। ভোট শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন চার লাখ ১২ হাজার ৩৯ জন।

অন্যদিকে, ঠিকানা জটিলতায় বিভিন্ন দেশে ১২ হাজার ১৪০টি পোস্টাল ব্যালট সরবরাহ করা সম্ভব না হওয়ায় সেগুলো দেশে ফেরত এসেছে।

আরও পড়ুন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে নিবন্ধন করেছেন সাত লাখ ৬১ হাজার ১৪২ জন ভোটার। তাদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ছয় হাজার ২৪০ জন। ২৬ জানুয়ারি থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

এরইমধ্যে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদনকারীদের মধ্যে পাঁচ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। ব্যালট বুঝে নিয়েছেন সাত হাজার ৩৬৭ জন ভোটার। তাদের মধ্যে চার হাজার ৯০২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। ভোট শেষে দেশের বিভিন্ন পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন দুই হাজার ৩৯৪ জন ভোটার।

শনিবার এক বিজ্ঞপ্তিতে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, মোবাইল অ্যাপ এর মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের কাছে ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধুমাত্র ভোট গণনায় যোগ হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad