ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন বগি, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন বগি, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ
রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ হয়ে গেছে সারা দেশের রেল যোগাযোগ।

শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী।

জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি বলেন, বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য সেগুলো বিরামপুর রেলস্টেশনে আনা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad