রুয়েটে আন্তর্জাতিক প্রযুক্তি কনফারেন্সের উদ্বোধন

রুয়েটে আন্তর্জাতিক প্রযুক্তি কনফারেন্সের উদ্বোধন
কনফারেন্সের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক। শুক্রবার রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিশ্বের ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দিনব্যাপী ‘৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কনফারেন্সের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এ ধরণের কনফারেন্স আমাদেরকে অংশগ্রহণের পাশাপাশি প্রশ্নকরার এবং বিশ্বের সাথে সংযুক্ত হবার সুযোগ তৈরি করে দিয়েছে। টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষাকে অবদান রাখতে হবে। ‘বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদ আয়োজিত এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াসহ ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক ইয়োশিনোরি নামিহিরা, কারিগরি পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শহীদ উজ জামান, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া।

আরও পড়ুন

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির কারিগরি সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অজয় কৃষ্ণ সরকার।

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের দেওয়া তথ্যানুযায়ী, কনফারেন্সে উপস্থাপনের জন্য মোট ৯৯৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল। নিবিড় পর্যালোচনার পর সেখান থেকে ৩৩৫টি প্রবন্ধ নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ২৮৬টি প্রবন্ধ সশরীরে সেশনগুলোতে উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে আন্তর্জাতিক মানসম্পন্ন আইইই এক্সেপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে প্রকাশিত হবে।

কনফারেন্স চেয়ার ও ইসিই অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ জানান, কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, রোবটিক্স, ইন্টারনেট অব থিংস এবং ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের স্বনামধন্য অধ্যাপকেরা কনফারেন্সে ‘কি-নোট’ স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করছেন। কনফারেন্সটির কারিগরি সহযোগিতায় রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন। এ ছাড়া, পৃষ্ঠপোষকতা করছে সরকারের আইসিটি ডিভিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ আরও অনেকে।

গত ২৯ জানুয়ারি কারিগরি সেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও শুক্রবার ছিল এর আনুষ্ঠানিক উদ্বোধন। আর শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই আসরের পর্দা নামবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর