নীতি না বদলে শুধু নেতা বদলালে পরিবর্তন আসবে না: চরমোনাই পীর

নীতি না বদলে শুধু নেতা বদলালে পরিবর্তন আসবে না: চরমোনাই পীর
টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর রেজাউল করীম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের পরে পুরোনো নীতি ও বন্দোবস্ত পরিবর্তনের একটি সুযোগ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। কিন্তু দেশের রাজনৈতিক দলগুলো পুরোনো কায়েমি স্বার্থবাদকে টিকিয়ে রাখতে কাজ করায় সেই পরিবর্তন আসছে না বলে মনে করেন তিনি।

রেজাউল করীম বলেন, ‘নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত মুক্তি ও প্রত্যাশিত পরিবর্তন আসা সম্ভব না।’

বুধবার দিনভর টাঙ্গাইলের কালিহাতি, সদর ও দেলদুয়ারে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তার দাবি, পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে জাতির লড়াইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশই এককভাবে লড়াই করে যাচ্ছে। সেই লড়াইয়ে সাধারণ মানুষকে তার পাশে থাকার, হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

চরমোনাই পীর বলেন, ‘ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজী থাকবে না। টাকা পাচার হবে না। ইসলামের মধ্যেই সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রয়েছে। ইসলাম সকলের জন্য আশ্রয়স্থল।’

জনসমাবেশে টাঙ্গাইল-৬ আসনের প্রার্থী আখিনুর মিয়া বলেন, ‘দেশের প্রতি টাকা আপনাদের জন্য ব্যয় করা হবে, আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। আমি সন্ত্রাস প্রশ্রয় দেব না, কাউকে সন্ত্রাস করতে দেওয়া হবে না। অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে। তারুণ্যের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

জনসভাগুলোয় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা হোসাইন ইবনে সরোয়ারসহ অন্যরা।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad