‘তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে’

‘তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলছে’
সংবাদ সম্মেলনে নাহিদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল অন্য সবগুলো দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। তিনি বলেছেন, তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সীল মারার পরিকল্পনা করছে। ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ‘

ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন, “শেখ হাসিনা পালিয়ে আমাদেরকে বিপদে পেলে রেখেছে।” তার এই লজ্জাজনক বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কেন ১৭ বছর শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি ‘

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধীতার নামে বিভিন্ন দলে ফ্যাসিস্টের দোসররা থেকে গেছে, তাদের কারণে, তাদের ইন্টারনাল বোঝাপড়ার কারণে বাংলাদেশের মানুষ ১৭ বছর মুক্তি পায়নি।’

সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে তারা এসব কথা বলেন।

এসময় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad