এটা কী রায় দিল আদালত, প্রশ্ন শহীদ পরিবারের

এটা কী রায় দিল আদালত, প্রশ্ন শহীদ পরিবারের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কয়েকজন আসামির স্বল্পমেয়াদী কারাদণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শহীদদের পরিবার। তারা রায়ের যৌক্তিকতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। শহীদ জুনায়েদের বাবা শেখ জামালের প্রশ্ন, এটা কী রায় দিল আদালত?

রায় ঘোষণার পর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। এর আগে ওই মামলায় আদালত ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

শহীদ আনাসের মা দীপ্তি বলেন, খুনের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও যদি একজন আসামিকে মাত্র তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়, সেটা কি আসলে কোনো যৌক্তিক রায় হয়েছে? আমি তো মনে করি না, কারণ আমি আমার সন্তান হারিয়েছি। তিনি আরও বলেন, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তিন বছরের সাজা হয়, ভবিষ্যতে কী হবে?

শহীদ আনাসের নানা আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘এটা আমাদের শহীদ পরিবারের সঙ্গে বৈষম্য করা হয়েছে। অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।’

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী তিন বছরের সাজা বাস্তবে সাতাশ মাসে শেষ হয়ে যায়। তার প্রশ্ন, এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।’

শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল বলেন, ‘আজকের এই রায়টা শুনে আমি খুব বিরক্ত হয়ে গেছি। মানে আমি কি বলব, আমার তো বলার কোনো ভাষা নাই। তিনি নিজের সন্তানের হত্যার প্রসঙ্গ টেনে বলেন, ক্লাস সেভেনের একটা বাচ্চা, তার মাথায় গুলি করে, গুলি বের হয়ে গেছে; সেই মামলায় এটা কী রায় দিল?’

এই রায়ে সন্তুষ্ট নন জানিয়ে তিনি বলেন, আমার একমাত্র ছেলে, এই ছেলের হত্যার রায়টা আমি শুনে সন্তুষ্ট নই। মনের মধ্যে অনেক জ্বালা, যন্ত্রণা। এই রায় শুনে আজ ওর মায়ের কী অবস্থা হবে আমি জানি না। তিনি আরও বলেন, আমি বুঝতেছি যে, আমার কী রকম লাগে? রাতে আমরা ঘুমাতে পারি না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad