মোসাব্বির হত্যা মামলার আসামি ‘শুটার রহিম’ গ্রেপ্তার

মোসাব্বির হত্যা মামলার আসামি ‘শুটার রহিম’ গ্রেপ্তার
সিসিটিভি ফুটেজে আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যাকারী।
Advertisement
Advertisement

ঢাকার তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলার আসামি রহিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাহিনীর দাবি, গ্রেপ্তার রহিম পুলিশের কাছে ‘শুটার’ হিসেবে পরিচিত।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শুক্রবার নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার একই মামলার আরেক আসামি  মো. বিল্লালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ জানুয়ারি প্রতিদিনের মতো আজিজুর রহমান মোসাব্বির বন্ধুদের সঙ্গে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আড্ডা দেন। আড্ডা শেষে রাত ৮টা ১০ মিনিটের দিকে বাসা উদ্দেশে রওনা দেন। ১০ মিনিট পর তেজতুরি বাজারের আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে গতিরোধ করে অজ্ঞাত চার থেকে পাঁচজন তাকে গুলি করে।

আসামিদের গুলিতে মোসাব্বির মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা সুফিয়ান বেপারী মাসুদ তাকে বাঁচাতে এলে আসামিরা মাসুদকেও গুলি করে। পরে আসামিরা পালিয়ে গেলে আশপাশের লোকজন তাদের হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই ঘটনায় গত ৭ জানুয়ারি মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর