চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে লড়বেন যারা

চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে লড়বেন যারা
চাঁদপুরে লড়বেন যারা।
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন। এর মধ্যে বিএনপি থেকে একক প্রার্থী রয়েছে সব আসনে। একক জামায়াত প্রার্থী ৩ আসনে। বাকি দুই আসনে ১০ দলীয় জোটের পক্ষে লড়বেন এলডিপির প্রার্থী।

মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এসব তথ্য জানা গেছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, চাঁদপুর ১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ, জাতীয় পার্টির হাবিব খান, গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ নাছির উদ্দিন, গণফোরামের মোহাম্মদ আজাদ হোসেন।

চাঁদপুর ২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন, ১০ দলীয় জোটের (এলডিপি) মো. বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদের মো. গোলাপ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনিন সরকার, নাগরিক ঐক্যর মো. এনামুল হক।

আরও পড়ুন

চাঁদপুর ৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদিন শেখ, গণফোরামের সেলিম আকবর, গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ. এইচ. এম আহসান উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মকবুল হোসাইন, স্বতন্ত্র এম এ হান্নান, গণফোরামের মো. মুনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মালেক বুলবুল, স্বতন্ত্র জাকির হোসেন।

চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হক, ১০ দলীয় জোটের (এলডিপি) মো. নেয়ামুল বশির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী পাটোয়ারি, জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাহমুদ হাসান নয়ন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad