অর্থ আত্নসাতের অভিযোগ রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

অর্থ আত্নসাতের অভিযোগ রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
Advertisement
Advertisement

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা, সহকারী পরিচালক রাসেল রনি এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের পিএ হিসেবে কর্মরত ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তার স্বার্থসংশ্লিষ্টরা প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজ নিজ ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়াসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে রয়েছেন।

অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

এসব সম্পদ স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad