বাবরের স্ত্রী শ্রাবণীর মনোনয়নপত্র প্রত্যাহার

বাবরের স্ত্রী শ্রাবণীর মনোনয়নপত্র প্রত্যাহার
Advertisement
Advertisement

নেত্রকোনা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি  মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

শনিবার নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শ্রাবণীর পক্ষে তার মনোনয়নপত্রে সমর্থনকারী মির্জা মুকুল প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন। এই আসনে শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শ্রাবণীর ঘনিষ্ঠরা জানান, কোনো কারণে বাবরের মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে যাতে তার স্ত্রী শ্রাবণী নির্বাচন করতে পারেন সেজন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের দু’জনেরই প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এই আসনে বর্তমানে প্রার্থী হিসাবে বাবর ছাড়াও আছেন জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে কারাবন্দি থাকাকালে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করেন তার স্ত্রী শ্রাবণী। কুখ্যাত রাতের ভোটেও তিনি উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad