জামায়াত জোটে না থাকার আভাস ইসলামী আন্দোলনের

জামায়াত জোটে না থাকার আভাস ইসলামী আন্দোলনের
Advertisement
Advertisement

শেষ পর্যন্ত আসন নিয়ে সমঝোতা না হওয়ায় জামায়াত জোটে না থাকার ইঙ্গিত দিয়েছে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় দলটি জোট ছাড়ছে বলে জানা গেছে।

জোট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালের মধ্যে ইসলামী আন্দোলন ছাড়াই ১০ দলের আসন সমঝোতার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে জামায়াত জোটে থাকা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘জোটের শীর্ষ নেতাদের বৈঠক চলছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। প্রার্থী তালিকা প্রকাশে আর খুব বেশি সময় নেওয়া হবে না।’

এর আগে, বুধবার রাতে জোটের শীর্ষ নেতাদের বৈঠকেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন সমঝোতায় আসতে পারেনি। তারা জোটে থাকছে না বলে দুপুরের মধ্যেই জোটের নেতাদের নিশ্চিত জানিয়ে দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক জোটের পক্ষ থেকে বিষয়টি দেখভাল করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুব মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান টাইমসকে বলেন, ‘ন্যায় সমঝোতা যদি না হয় তবে সে জোটে থাকার মনে হয় না। আসন বড় কথা নয়, সম্মান বড় কথা।’ তবে জোটে থাকা না থাকার বিষয়ে তিনি খোলাসা করে কিছু বলেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর