অভিযানে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি

অভিযানে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি
শামসুজ্জামান ডাবলু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটকের পর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

সেখানে বিএনপি মহাসচিব বলেন, ‘গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়।’

এ ঘটনাকে অমানবিক ও পৈশাাচিক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরণের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা।’

আরও পড়ুন

তিনি বলেন, জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের আমলে যেকোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে একজনকে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করবে এটা কখনোই দেশের মানুষ সমর্থন করে না।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মো. শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্যকে প্রত্যাহারের কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

একই সঙ্গে ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার কথাও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর