সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

খান টাওয়ার, ১০৫/১৬, রডিও কলোনি, আরিচা রোড, সাভার, ঢাকা ঠিকানায় এ শো-রুমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই শো-রুমের মাধ্যমে সাভার ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য নাভানা ফার্নিচারের আধুনিক ও মানসম্মত ফার্নিচার আরও সহজলভ্য হবে।

আরও পড়ুন

শো-রুমটিতে গ্রাহকদের প্রয়োজন ও রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের সোফা সেট, বেড, ডাইনিং টেবিল, টিভি ইউনিট, কাপবোর্ড, ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল, ম্যাট্রেস, কম্পিউটার টেবিলসহ বিভিন্ন ফার্নিচার পণ্য পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাভানা ফার্নিচার ২০০২ সাল থেকে বাংলাদেশের ফার্নিচার খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রাহকের চাহিদা, আধুনিক ডিজাইন, মানসম্মত পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং বিক্রয়োত্তর সেবাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের বিক্রয় ও সেবা নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে।

নাভানা ফার্নিচারের পক্ষ থেকে জানানো হয়, সাভারে নতুন শো-রুম উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং তাদের জন্য মানসম্মত ও আধুনিক ফার্নিচার সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাভানা ফার্নিচার ভবিষ্যতেও তার সেবা ও কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর