তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলীয় হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাদা আলাদা সাক্ষাৎ করেছেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমে জার্মানির রাষ্ট্রদূত এবং পরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তারেক রহমানের সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। ছবি: বিএনপির মিডিয়া সেল

সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এরপরেই শুক্রবার পাকিস্তানের হাইকমিশনার বিকালে যান তারেক রহমানের সাক্ষাৎ করতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad