সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার আরও ১

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার আরও ১
সিরাজগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় হৃদয় নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সকাল ১১টায়  সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর হেডকোয়াটার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, ৮ জানুয়ারি রাতে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার মালেকের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার করা মো. হ্নদয় (১৯) সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধী মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর বিকালে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে একটি সিএনজির ভেতরে বসে ছিলেন।

এ সময় অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করে।

হত্যার ঘটনায় নিহতের পিতা রেজাউল করীম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জন যুবককে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেন।

ঘটনার পর থেকে মো. হৃদয় পলাতক ছিলেন। ৮ জানুয়ারি রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad