চলতি মাসে ঢাকা-করাচি ফ্লাইট চালু

চলতি মাসে ঢাকা-করাচি ফ্লাইট চালু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ | ছবি: বিমানের ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকা-করাচি রুটে চলতি মাসে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৯ জানুয়ারি থেকে এই ফ্লাইট চালুর তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে এবং ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে রাত ৮টায় এবং সেটি করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। আর ফিরতি যাত্রায় করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে আসা ফ্লাইট ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে টিকেট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে উন্নতি হওয়ায় দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর