সিলেটে মনোনয়ন বাতিল হওয়া ১০ প্রার্থীর আপিল

সিলেটে মনোনয়ন বাতিল হওয়া ১০ প্রার্থীর আপিল
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া ৩৬ প্রার্থীর মধ্যে ১০ জন নির্বাচন কমিশনে আপিল করেছেন।

বুধবার সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আপিল কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (আন্তর্জাতিক) মিজ ফৌজিয়া সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়েরের শেষ সময় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার পর্যন্ত সিলেট অঞ্চল থেকে ১০ জন প্রার্থী আপিল করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আরও আপিল জমা হতে পারে বলে জানান তিনি।

নির্বাচনের তফশিল অনুযায়ী, দায়ের করা আপিলগুলো আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করা হবে। এ ছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। এদিন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনি প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর